ইউনাইটেড স্টেটস এর ভিসা কত প্রকার ও খরচ জেনে নিন Find out how many types and what are the visas of the United States

ইউনাইটেড স্টেটস এর ভিসা কত প্রকার ও খরচ জেনে নিন
Find out how many types and what are the visas of the United States

ইউনাইটেড স্টেটস এর ভিসার প্রকার সমূহঃ

  • সাধারণ অন-অভিবাসী ভিসা
  • ব্যবসায়িক/পর্যটন ভিসা
  • কর্ম ভিসা
  • ছাত্র ভিসা
  • এক্সচেঞ্জ ভিসিটর ভিসা (বিনিময় পরিদর্শক ভিসা)
  • ট্রান্সিট/ক্রিউ ভিসা
  • ধর্মিয় কর্মি ভিসা
  • গৃহ-কর্মী ভিসা
  • সাংবাদিক ও সংবাদমাধ্যম ভিসা
  • এনআইভি প্রকারগুলির তালিকা
সাধারণ কোনো বিদেশী ইউনাইটেড স্টেটস-এ প্রবেশ করতে চাইলে তাকে সর্বপ্রথম যে ভিসা পেতে হবে সেটি হচ্ছে একটি অন-অভিবাসী ভিসা, সাময়িক কাল বাস করার জন্য প্রদত্ত ভিসা, অভিবাসী ভিসা বা স্থায়ী বাসিন্দা হওয়ার ভিসা হতে পারে। তবে, ভিসা ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে যোগ্যতা পূরণকারী দেশগুলির নাগরিকরা বিনা ভিসাতেই ইউনাইডেট স্টেটসে আসতে পারেন । সেই সমস্ত ভ্রমণকারী, যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে ইউনাইটেড স্টেটসে আসছেন তাদের অবশ্যই ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথারাইজেশান(ইএসটিএ) সিস্টেম থেকে অনুমোদন নিতে হবে।
যদি আপনি ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হন বা যদি শিক্ষা বা কাজের সূত্রে বা কোনো বিনিময় প্রোগ্রামে অংশ নিতে আসেন বা অন্য যেকোনো উদ্দেশ্যে, যা বি ওয়ান /বি টু ভিসা উদ্দেশ্যগুলির অন্তর্ভূক্ত নয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি অন-অভিবাসী ভিসার।
একটি ভিসা ইউনাইটেড স্টেটসে আপনার প্রবেশাধিকার নিশ্চিত করেনা । ভিসা কেবল এই বিষয়টিকেই নির্দেশ করে যে ইউ.এস কনস্যুলার অফিসার নিশ্চিত হয়েছেন যে আপনি কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন।

অন-অভিবাসী ভিসা সমূহঃ

অন-অভিবাসী ভিসা মূলত ব্যবহার করেন পর্যটক,ব্যবসায়ী,শিক্ষার্থি বা বিশেষত সেই সমস্ত কর্মিরা যারা কোনো একটি নির্দিষ্ট কার্য-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়কালের জন্য ইউনাইটেড স্টেটসে যেতে চান। ইউ.এস ভিসা আইন ও নিয়মাবলী অনুসারে, অধিকাংশ অন-অভিবাসী
ভিসার ক্ষেত্রেই আবেদনকারীকে কনস্যুলার কাছে এটি দেখাতে হবে যে তাদের নিজ দেশের সাথে দৃঢ় বন্ধন আছে এবং অবশ্যই এটি দেখাতে হবে যে সাময়িক বসবাসের পর তারা ইউনাইটেড স্টেটস ছেড়ে যেতে আগ্রহী।
অন-অভিবাসী ভিসার আবেদন করার জন্য শিশু সহ প্রত্যেক ভিসা আবেদনকারীকে একটি অ-ফেরত যোগ্য ভিসা আবেদন পত্র প্রক্রিয়ার
মূল্য (ফি) প্রদান করতে হবে , এ মূল্য (ফি) কে এমআরভি বলা হয় । ভিসা অনুমোদন করা হোক বা না হোক, ভিসা আবেদন করার মূল্য অবশ্যই প্রদান করতে হবে। আপনি কি প্রকারের ভিসার জন্য আবেদন করছেন তার উপর ভিত্তি করে এই মূল্য নির্ধারিত হবে। আপনার নাগরিকত্ব এবং কি প্রকারের ভিসার জন্য আপনি আবেদন করছেন তার উপর ভিত্তি করে আপনাকে ভিসার “রেসিপ্রোসিটি” মূল্যও প্রদান করতে হতে পারে। এই ওয়েবপেজে প্রতিটি অন-অভিবাসী ভিসা মূল্য (ফি) ভিসার প্রকার/শ্রেণী অনুযায়ীতালিকাভূক্ত করা আছে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে কেবলমাত্র অন-অভিবাসী ভিসা আবেদন পত্রের মূল্য এখানে তালিকাভূক্ত করা হয়েছে।

অর্থপ্রদান সংক্রান্ত তথ্যঃ

মেশিন রিডেবল ভিসা (এম আর ভি) ফি অবশ্যই নগদ অর্থে পরিশোধ করতে হবে। যদিও ইউ এস ডলারে ফি এর পরিমান উল্লেখ করা আছে, তারপরেও ফি অবশ্যই বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে। কোন মাস্টার অথবা ক্রেডিট কার্ড ফি জমা দেয়ার জন্য গ্রহনযোগ্য হবে না। আপনার মনোনীত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) এর যে কোন শাখায় ফি প্রদান করতে পারবেন। ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) এর শাখা সম্বন্ধে বিস্তারিত তথ্য এখানে দেখুন। 

সীমাবদ্ধতাঃ

আপনার ভিসা আবেদনের মূল্যটি ফেরতযোগ্য নয় এবং আপনি এটি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন না। এই আবেদন পত্রের মূল্যটি প্রদান করার পর আপনাকে একটি রিসিপ্ট (রশিদ) প্রদান করা হবে। এই রিসিপ্টটি (রশিদটি) মূল্য প্রদান করার তারিখ থেকে একবছর (১২ মাস) অবধি বৈধ থাকবে এবং এই সময়সীমার মধ্যে এর সাহায্যে আপনি ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে আপনার সাক্ষাতকারের সময়কাল নির্ধারন করতে পারেন। আপনাকে অবশ্যই এই রিসিপ্টটি (রশিদটি) বৈধ থাকা কালীনই সাক্ষাতকারের সময়কাল নির্ধারন করতে হবে, অর্থাৎ আবেদনের মূল্য প্রদান করার এক বছরের (১২ মাস) মধ্যে সাক্ষাতকারের সময়কাল নথিভুক্ত করতে হবে। যদি আপনি আবেদনের মূল্য প্রদান করার এক বছরের মধ্যে সাক্ষাতকারের সময়কাল নথিভুক্ত না করেন তাহলে আপনার রিসিপ্টটি (রশিদটি) অবৈধ হয়ে যাবে , আপনি কোনো সাক্ষাৎকার নির্ধারন করতে পারবেন না ,পুনরায় এই মূল্য প্রদান করতে হবে, এবং সমগ্র প্রক্রিয়াটিকে আবার নতুন করে শুরু করতে হবে।

ভিসার প্রকারভেদ এবং আবেদন পত্রের ফি এর পরিমাণঃ

আবেদন মূল্যগুলি নীচে তালিকাভূক্ত করা হল এবং এটি একটি ভিসা আবেদনের জন্য প্রযোজ্য। সর্বাধিক প্রচলিত অন-অভিবাসী ভিসার আবেদন মূল্য হল US$160 (একশ ষাট ডলার)। এগুলির মধ্যে আছে পর্যটক, ব্যবসায়ী, ছাত্র এবং বিনিময় ভিসা। অধিকাংশ পিটিশন ভিত্তিক ভিসা যেমন অন-অভিবাসী কাজ বা ধর্মিয় ভিসা গুলির মূল্য হল US$190 (একশ নব্বই
ডলার)। কে শ্রেণীভুক্ত ভিসার মূল্য US$265 (দুইশত চল্লিশ ডলার)এবং ই ভিসাগুলির মূল্য US$205 ((দুইশত সত্তর ডলার)। নিচের টেবিলে ভিসার প্রকার এবং তাদের মূল্যের বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রদান করা হল।
ভিসার প্রকার এবং আবেদনের ফি এর পরিমান- ফি এর শ্রেনীর ভিত্তিতে ক্রমবিন্যস্ত
মূল্যের পরিমাণ (USD$) মূল্যের পরিমাণ (BDT) ভিসার প্রকার বিবরণ
$160 13920.00 বি ব্যবসা/পর্যটন
$160 13920.00 সি-১ ট্রান্সিট
$160 13920.00 ডি জাহাজ/উড়োজাহাজ ক্রু
$160 13920.00 এফ ছাত্র (অ্যাকাডেমিক)
$160 13920.00 আই সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মী
$160 13920.00 জে বিনিময় পরিদর্শক
$160 13920.00 এম ছাত্র (ভকেশনাল)
$160 13920.00 টি মানব পাচারকারী চক্রের শিকার
$160 13920.00 টিএন/টিডি এনএএফটিএ-এর পেশাদারীরা (তবে এই ফি সব টিডি ভিসা আবেদনকারিদের জন্য প্রযোজ্য নয়। যেমন ধরুন আপনার স্বামী/স্ত্রী যদি কানাডিয় নাগরিক হয়, তবে অন-কানাডিয় হিসাবে এম আর ভি আপনার জন্য প্রযোজ্য নয়। তবে এই ফি টি অবশ্যই প্রযোজ্য হবে যদি কানাডিয় টি এন আবেদনকারীর স্বামী/স্ত্রী মেক্সিকান নাগরিক হয়ে থাকেন।)
$160 13920.00 ইউ অপরাধমূলক ক্রিয়াকলাপের শিকার
$190 16530.00 এইচ সাময়িক কর্মি বা কর্মে প্রশিক্ষণরত
$190 16530.00 এল সংস্থার অভ্যন্তরীণ বদলি
$190 16530.00 অসাধারন বা ভিন্ন ধরনেরক্ষমতা সম্পন্ন ব্যক্তি
$190 16530.00 পি ক্রিড়াবিদ, শিল্পী এবং বিনোদন কর্মী
$190 16530.00 কিউ আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময়
$190 16530.00 আর ধর্মিয় কর্মিবৃন্দ
$265 23055.00 কে ইউ.এস নাগরিকের বাগদত্ত/বাগদত্তা বা পত্নী/স্বামী
$205 17835.00 চুক্তি ভিত্তিক ব্যবসায়ী/বিনিয়োগকারী অস্ট্রেলিয়ান পেশাদার
ভিসার প্রকার এবং আবেদনের মূল্যের পরিমান- ভিসার প্রকারের ভিত্তিতে ক্রমবিন্যস্ত
ভিসার প্রকার বিবরণ মূল্যের পরিমাণ (USD$) মূল্যের পরিমাণ (BDT)
বি ব্যবসা/পর্যটন $160 13920.00
সি-১ ট্রান্সিট $160 13920.00
ডি জাহাজ/উড়োজাহাজ ক্রু $160 13920.00
চুক্তি ভিত্তিক ব্যবসায়ী/বিনিয়োগকারী অস্ট্রেলিয়ান পেশাদার $205 17835.00
এফ ছাত্র (অ্যাকাডেমিক) $160 13920.00
এইচ সাময়িক কর্মি বা কর্মে প্রশিক্ষণরত $190 16530.00
আই সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মী $160 13920.00
জে বিনিময় পরিদর্শক $160 13920.00
কে ইউ.এস নাগরিকের বাগদত্ত/বাগদত্তা বা পত্নী/স্বামী $265 23055.00
এল সংস্থার অভ্যন্তরীণ বদলি $190 16530.00
এম ছাত্র (ভকেশনাল) $160 13920.00
বিশেষ ক্ষমতা সম্পন্ন পেশাদারী ব্যক্তি $190 16530.00
পি ক্রিড়াবিদ, শিল্পী এবং বিনোদন কর্মী $190 16530.00
কিউ আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় $190 16530.00
আর ধর্মিয় কর্মিবৃন্দ $190 16530.00
টি মানব পাচারকারী চক্রের শিকার $160 13920.00
ইউ অপরাধমূলক ক্রিয়াকলাপের শিকার $160 13920.00
টিএন/টিডি এনএএফটিএ-এর পেশাদারীরা $160 13920.00

ভিসার প্রকার এবং যেক্ষেত্রে কোনো মূল্য লাগবেনা সেক্ষেত্রে শর্তাবলীঃ

  • এ, জি, সি-২ , সি-৩, ন্যাটো , এবং ডিপ্লোম্যাটিক ভিসার আবেদনকারীর ক্ষেত্রে ( যেমনটা ২২ সিএফআর ৪১.২৬ এ বর্ণণা করা হয়েছে);
  • যেই সমস্ত আবেদনকারীরজে ভিসা যা ইউ.এস সরকারের দ্বারা প্রযোজিত কোনো নির্দিষ্ট শিক্ষাগত বা সাংস্কৃতিক বিনিময়ে অংশগ্রহণ করার জন্য ধার্যকৃত(সেই সমস্ত অনুষ্ঠান যার প্রোগ্রাম নম্বর জি-১, জি-২, জি-৩, জি-৭ দিয়ে শুরু হয়েছে) তাদের জন্য এম আর ভি ফি প্রযোজ্য নয়)।
  • ভিসা অনুমোদনের এক বছরের মধ্যে মেশিন দ্বারা পড়তে পারা যায় এমন ভিসার দ্বারা বদলি, যখন মূল ভিসাটি যথাযথভাবে লাগানো হয়নি, কোন ধরনের ত্রুটি বা এমন কোনো কারণে ভিসাটির পূনরায় অনুমোদন প্রয়োজন যার জন্য আবেদনকারী নিজে দ্বায়ী নয়।
  • আবেদনকারী আন্তর্জাতিক চুক্তির দ্বারা ছাড়প্রাপ্ত যাদের মধ্যে অন্তর্ভূক্ত আছে ইউএন সাধারণ দূতাবাস দ্বারা অনুমোদিত ইউনাইটেড নেশনস হেডকোয়াটার্সে একটি অবসার্ভার মিশনের সদস্য এবং কর্মি এবং তাদের প্রাথমিক পরিবার।
  • আবেদনকারী কিছু নির্দিষ্ট দানকাজ সম্পন্নের উদ্দেশ্যে ভ্রমণ করতে চান
  • ইউ.এস সরকারী কর্মচারি সরকারী কাজে ভ্রমন করতে চান , এবং;
  • কোনো ইউ.এস সরকারী কর্মচারি যিনি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন , তার অবিভাবক, ভাই-বোন , স্ত্রীবা সন্তান, যারা তার অন্তিমক্রিয়ায় উপস্থিত হওয়ার জন্য যাত্রা করতে চান বা কোনো ইউ.এস সরকারী কর্মচারি যিনি কর্তব্যরত অবস্থায় গুরুতরভাবে আহত হয়েছেন তার অবিভাবক, ভাই-বোন , পত্নী বা সন্তান, যারা তার আপতকালীন চিকিতকার সময় তার সাথে দেখা করতে চান

অন্যান্য মূল্য

কিছুক্ষেত্রে অতিরিক্ত ভিসা মূল্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ভিসা কেন্দ্রে , যে কোন মার্কিন দূতাবাসে বা কনস্যুলেটে বা হোমল্যান্ড সিকিউরিটিতে প্রদান করা হয়।

অন-অভিবাসী ভিসা “রেসিপ্রোসিটি” মূল্য

কিছু নির্দিষ্ট দেশের আবেদনকারীদের তাদের ভিসা অনুমোদনের পর একটি ভিসা বিমা মূল্য প্রদান করতে হবে । এই মূল্য গুলি “রেসিপ্রোসিটি”র উপর নির্ভরশীল (যা অন্যান্য দেশগুলি এই একই প্রকারের ভিসার জন্য ইউ.এস নাগরিকদের ধার্য করে)। ইউনাইটেড স্টেটস সম্ভবপর হলে ভিসা বিমা মূল্য খারিজ করার যথাসম্ভব চেষ্টা করে, তবে, যখন অন্যান্য দেশের সরকার ইউ.এস নাগরিকদের জন্য এই মূল্য নির্ধারন করে তখন সেই একই প্রকারের ভিসার জন্য ইউ.এস সরকারও সেই দেশের নাগরিকদের জন্য এই মূল্য ধার্য করে। ডিপার্টমেন্ট অফ স্টেটস এর ওয়েবসাইটে ভিসা রেসিপ্রোসিটি মূল্যের বিষয়ে আরো অধিক তথ্য আছে যার থেকে আপনি জানতে পারবেন যে আপনার দেশের ক্ষেত্রে এই ভিসা রেসিপ্রোসিটি মূল্য আদৌ প্রযোজ্য কিনা।

সেভিস মূল্য

স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর ইনফরমেশান সিস্টেম (সেভিস) হল একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থা যেটি এফ, এম এবং জে ভিসা আবেদনকারীদের যে সময় থেকে তারা তাদের প্রাথমিক কাগজপত্র পেয়েছেন (হয় আই-২০ বা ডিএস-২০১৯) যতক্ষণ না তারা গ্র্যাজুয়েট হচ্ছেন বা বিদ্যালয় ছেড়ে যাচ্ছেন বা প্রোগ্রামের নিস্পত্তি করছেন বা সেটি ছেড়ে যাচ্ছেন , ততক্ষণ অবধি তাদের সনাক্ত করে (এবং তাদের পরিবারের সদস্য) ।
এফ, এম এবং জে ভিসার মূল আবেদনকারীঃ আপনার ইউ.এস বিদ্যালয়ের থেকে এটি নিশ্চিত করুন যে আপনার তথ্যাদি সেভিস-এ নথিভূক্ত আছে। এক্ষেত্রে আপনাকে ভিসা আবেদনের মূল্য ছাড়া একটি অতিরিক্ত সেভিস মূল্য প্রদান করতে হবে। যেসমস্ত অন-অভিবাসী শিক্ষার্থিদের ফর্ম আই-২০ থাকে তাদের ক্ষেত্রে এই মূল্য US$350। অধিকাংশ বিনিময় পরিদর্শক, যাদের কাছে ফর্ম ডিএস-২০১৯ থাকে তাদের ক্ষেত্রে সেভিস মূল্য হল US$220 । আপনার ছাত্র বা বিনিময় পরিদর্শক ভিসা অনুমোদনের আগে আপনাকে অর্থপ্রদানের প্রমাণ পেশ করতে হবে । ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে অর্থ প্রদান করা যাবেনা। সেভিস মূল্য প্রদান করার বিষয়ে নির্দেশাবলী আপনি এখানে পাবেন।

সেভিস মূল্যের ব্যতিক্রম

যে সমস্ত আবেদনকারীরা ইউ.এস সরকারের দ্বারা প্রযোজিত অনুষ্ঠানে (সেই সমস্ত অনুষ্ঠান যার প্রোগ্রাম নম্বর জি-১, জি-২, জি-৩, জি-৭ দিয়ে শুরু হয়েছে) অংশ নিতে যাচ্ছেন তাদের এই সেভিস মূল্য প্রদান করতে হবেনা ।

ব্লাঙ্কেট L ফি (জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি)

L স্টাটাসে ব্লাঙ্কেট পিটিটিশনের আওতায় প্রথমবার যারা প্রধান আবেদনকারি তাদেরকে অবশ্যই জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি ৫00$ প্রদান করতে হবে। এই ফি সাক্ষাৎকারের দিনে কনস্যুলার সেকশন এ কোষাধ্যক্ষ প্রদান করা উচিত।যদি পরবর্তি L ভিসার আবেদনটি নতুন ফরম I-129S  এর ভিত্তিতে হয় তবে জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি আবারও সংগ্রহ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top